সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী মহিলা নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৪৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় আরতি পাল (৬৫) নামে এক পথচারী মহিলা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় পৌরশহরের বাল্লা রোডের পাল বাড়ির পাশে এঘটনাটি ঘটেছে। নিহত আরতি পাল মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের বুল্লা গ্রামের অখিল পালের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, আরতি পাল ওনার মেয়ের বাড়ি চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামে বেড়াতে আসেন। তিনি মেয়ের বাড়ি থেকে হাতুন্ডা বাসুদেব বাড়িতে যেতে চেয়েছিলেন। হঠাৎ একটি বেপরোয়া মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com