সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরে বৃদ্ধ মহিলার টাকা ছিনতাইকারী সোহেল গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৭৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে ব্যাংক থেকে টাকা তুলে বাসায় যাবার পথে এ প্রতারক কৌশলে বৃদ্ধ মহিলার নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল ওই প্রতারকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক প্রতারকের নাম সোহেল মিয়া (৩০)। সে সদর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত জমসু মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শহরের নারিতাবাদ এলাকার শফিকুল ইসলামের স্ত্রী মফিলা খাতুন গত ৩ জুলাই দুপুুরে কালীবাড়ি এলাকার ডাচবাংলা ব্যাংক থেকে ৩১ হাজার ৫শ টাকা উত্তোলন করে বাসায় যাচ্ছিলেন। তিনি ব্যাংক নীচে নেমে আসার মাত্র প্রতারক সোহেল ওই বৃদ্ধাকে মাঐ সম্বোধন করে আরডি হলের বারান্দায় নিয়ে যায়। সেখানে কৌশলে মহিলার নিকট থেকে টাকাগুলো হাতিয়ে নিয়ে চম্পট দেয়। এদিকে ঘটনার পর মহিলার আত্মীয় স্বজন ব্যাংকে এসে সিসি ক্যামেরা দেখে ওই প্রতারককে চিনতে পারেন। গতকাল শহরের সিনেমা হল এলাকা থেকে সোহেলকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ এসে সোহেলকে থানায় নিয়ে যান। থানায় বৃদ্ধ মহিলা পুলিশকে জানায় তার মেয়ে জর্ডানে তাকে। সেকান থেকে উপার্জন করে ৬ মাসে তার জন্য ৩১ হাজার ৫শ টাকা পাঠিয়েছিল।
সদর থানার ওসি মাসুক আলী জানান, ছবি দেখে সনাক্ত করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com