বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

মাধবপুরে ঘুমন্ত স্ত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৬৩৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঘুমন্ত স্ত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে হত্যার চেষ্টা করেছে স্বামীসহ পরিবারের লোকজন। নির্যাতনের শিকার মহিলার নাম রুমা আক্তার (২৫)। তিনি পানিহাতা গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী এবং সুন্দাদিল গ্রামের আওয়াল মিয়ার মেয়ে। গতকাল রোববার ভোররাতে স্বামীর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। তাকে মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানিহাতা গ্রামের এরশাদ আলীর ছেলে জাহাঙ্গীর এর সাথে রুমার বিয়ে হয় তিন বছর আগে। বিয়ের পর থেকেই রুমার নিকট যৌতুক দাবি করা হয়। তার পিতার দাবি এ পর্যন্ত ৮০ হাজার টাকা দেয়া হয়। পর নারী আসক্ত জাহাঙ্গীর প্রায়ই নির্যাতন চালাত রুমার উপর। নির্যাতন সইতে না পেরে প্রায় ছয় মাস আগে রুমা বাবার বাড়ি চলে আসে।
গত শুক্রবার রুমাকে তার শ্বশুর-শাশুড়ি তাদের বাড়ি নিয়ে আসে। দুদিন পার হতেনা হতেই রোববার ভোর রাতে স্বামীসহ তার সহযোগিরা ঘুমন্ত রুমাকে মুখে কাপড় গুজে তুলে আখ ক্ষেতে নিয়ে যায়। সেখানে নির্যাতন করে। ঘটনাটি দেখতে পেয়ে দুই নারী সেখানে গিয়ে সুর চিৎকার করলে স্বামী ও সহযোগিরা পালিয়ে যায়। পরে রুমাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ওসি আজমিরুজ্জান বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com