বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালের সমর্থনে শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৭১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞীপ্ত ॥ অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে রবিবারের হরতালের সমর্থনে শায়েস্তাগঞ্জ গোলচত্বর, পুরানবাজার, রেলস্টেশন ও দাউদনগর রেলক্রসিং পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এ সকল পথসভায় বক্তব্য রাখেন বামজোটের নেতা কমরেড হাবিবুর রহমান, মহিবুন্নুর চৌধুরী ইমরান, কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, কমরেড পীযুষ চক্রবর্তী, এডভোকেট জুনায়েদ আহমেদ, শফিকুল ইসলাম, জয়দ্বীপ সাহা, রঞ্জু রবি দাস প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, গ্যাসের দাম বাড়িয়ে জনগণের মাথায় বাড়তি বোঝা সরকার চাপিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে নতুবা আরও কঠিন আন্দোলন করা হবে। ইতিমধ্যে জিনিসপত্রের দাম, বাড়ীভাড়া, গাড়ীভাড়াসহ দৈনন্দিন জীবনযাত্রার খরচ বাড়তে শুরু করেছে। তাই সরকারের এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার সকলকে স্বতস্ফুর্তভাবে রাজপথে নেমে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com