সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বিএনপির নেতা এডঃ নুরুল হুদার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৭৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক হবিগঞ্জ বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মরহুম নুরুল হুদা স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে সন্ধ্যায় দলীয় কাযালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবেক এমপি আলহাজ্জ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোক্তাদির, পৌর বিএনপির সহ-সভাপতি আশফাকুজ্জাম চৌধুরী নোমান, ছালিক মিয়া চৌধুরী, সাইফুল রহমান মালিক, অবঃ সেনা কর্মকর্তা আবুল ফজল, মরহুম এডঃ নুরুল হুদার ছোট ভাই নাজমুল হুদা, মরহুম নুরুল হুদার পুত্র মিজবাউল হুদা ফায়েক, এডঃ কতুব উদ্দিন জুয়েল, মুরশেদ আহমেদ, মনর উদ্দিন, শিক্ষানবিশ আইনজীবী অলিউর রহমান অলি, আব্দুল রকিব হক্কানী, আজিজুর রহমান, সাহেব আলী, জিল্লুর রহমান, মুনসুর আহমেদ, আব্দুল আজিজ, আব্দুল মন্নান, সাবেক ইউপি সদস্য হারুন মিয়া, মুহিদ চৌধুরী, ওয়াসির মিয়া, উপজেলা যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, জিতু মিয়া সেন্টু, মোঃ আলমগীর মিয়া, আব্দুস শহীদ, ওয়েস চৌধুরী, আবুল খায়ের টিসা, খোকন মিয়া, সবুজ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিঠন আহমেদ, শেখ শিপন আহমেদ, সাব্বির হক রুয়েল, সাহেদ আহমেদ, সাবেল আহমেদ, খালেদ আহমেদ প্রমুখ। বক্তাগন মরহুম নেতার স্মৃতিচারণ করে বলেন, এডভোকেট নুরুল হুদা বিএনপি পরিবারের সকল মামলা পরিচালনা করতেন। নেতাকর্মীরা সুখে দুঃখে তিনি পাশে ছিলেন। তিনি গরিবের উকিল হিসাবে হবিগঞ্জ জেলা জুড়ে পরিচিতি লাভ করেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com