বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাইপাশ সড়কের ভূমি থেকে ৯৫ শতাংশ অবৈধ স্থাপনা অপসারিত ॥ আগামী ৭ দিনের মধ্যে বাকী সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৬৪২ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ সরকার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ চারলেন সড়ক নির্মাণের লক্ষ্যে কামড়াপুর-বগলাবাজার হতে ধুলিয়াখাল পর্যন্ত ৭ কিলোমিটার এর ৯৭ একর রেলভূমি থেকে সকল অবৈধ স্থাপনার ৯৫ শতাংশ উচ্ছেদ অপসারণ করা হয়েছে। বাকী অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে গুড়িয়ে দেয়া হবে।
প্রকাশ, হবিগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এর প্রত্যাশা বাস্তবায়নে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন রেলভূমিতে চলমান সড়ককে চারলেনে উন্নীত করণের কার্যক্রম শুরু করা হয়। বাস্তবে সরকার প্রধানের মাঠ প্রতিনিধি, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জেলা শহরকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করার প্রকল্পে ভূমির উপর অবৈধ স্থাপনা অপসারণে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। অবৈধ স্থাপনা অপসারণের নোটিশে অধিকাংশ করা স্থাপনা নিজেরাই সড়িয়ে নিয়েছেন। বিগত ৩ সপ্তাহ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে একদল পুলিশের সহায়তায় সড়ক বিভাগের কর্মচারীরা সকল স্থায়ী অবকাঠামো গুড়িয়ে দিয়েছে। গতকাল হবিগঞ্জ কালিগাছতলা-ধুলিয়াখাল পর্যন্ত বাইপাস সড়ক দর্শনে দৃশ্যমান হয়েছে রেলভূমি যেন যুদ্ধ বিদ্ধস্ত এলাকা। বাস্তবে সড়কের ১ কিঃ মিঃ ৩টি, ২য় কিঃমিঃ ১টি, বাসস্ট্যান্ডে ৩টি, ২নং পুলের নিকট ২টি, পেট্টল পাম্পের ১টি অবৈধ স্থাপনা অক্ষত অবস্থায় দৃশ্যমান থাকায় জনমণে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে গুড়িয়ে দেয়ার দাবী জানান। গতকাল উচ্ছেদে দায়িত্বরত সড়ক বিভাগের এসডিই কাজী নজরুল ইসলাম ও সার্ভেয়ার আব্দুল করিম জানান, আগামী ৭ দিনের মধ্যেই বাতিরপুর, বগলাবাজার, গরুরহাটা ও অন্যান্য অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে ইনশাল্লাহ। তারা জানান, রেলভূমি ব্যক্তির নিকট বিক্রয়ের কোন বিধান নাই। সড়ক বিভাগে হস্তান্তরিত সকল প্রকারের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়ার জন্য উচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com