স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের উত্তর স্নানঘাট গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, উত্তর স্নানঘাট গ্রামের একটি রাস্তা দিয়ে এলাকার লোকজন যাতায়াত করেন। মোঃ মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক কবরস্থান ও বেশ কিছু পরিবারের যাতাযাতের সুবিধার জন্য ওই রাস্তাটির সাথে আরেকটি রাস্তা সংযুক্ত করার লক্ষ্যে ডি এস এম এ আহাদ চৌধুরী ও হাজী তজম্মুল হক চৌধুরীর মালিকানাধিন ৭৪৫৯ নং দাগের জায়গা দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়া হয়। গত শনিবার রাস্তার কাজ শুরু করলে ফজল ও আব্দুল্লাহর অনুরোধে মুরুব্বীদের হস্তক্ষেপে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করা হয়। পরে ফজল ও আব্দুল্লাহর নেতৃত্বে তাদের পক্ষের লোকজন তজম্মুল হক চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় মুরুব্বীদের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে বাহুবল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে গিয়ে কয়েকজন মুরুব্বীও আহত হন। সংঘর্ষে আহত জাহিদ মিয়া, মোঃ ওয়াসিম আহমেদ, লকি মিয়া, ইমন আহমেদ, শেখ ছয়দুল ইসলাম, জাবেদ মিয়া সহ অন্যান্য আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে গতকাল রাতে সেনা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ফজলের পক্ষের আনোয়ার মিয়ার ঘর থেকে একটি রামদা উদ্ধার করে সেনা বাহিনী। এদিকে ফজলের পক্ষের জনি নামে এক যুবকের দেয়া তথ্য অনুযায়ী তজম্মুল হক চৌধুরীর ঘরে অস্ত্র উদ্ধারে গিয়ে না পেয়ে ভুল তথ্য দেয়ায় সেনা বাহিনীর সদস্যরা জনিকে চর তাপ্পর দেয়।