বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী জয় কুমার দাসের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৬৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনার জয় কুমার দাস মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল দুপুরে তিনি মাইক্রোবাসসহ মোটর সাইকেল শোভা যাত্রা দিয়ে দলীয় নেতাকর্মী, এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান ও তার সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, আওয়ামীলীগ নেতা কৃষ্ণ দেব, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আলী আকবর খান, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদাম দাস, হবিগঞ্জ-৩ আসনের সদস্য সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর একান্ত সচিব সুদীপ দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুল হক আখনজী, ইউপি সদস্য লাল চান দাস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নয়ন মনি দাস, আলমপুর গ্রামের বকুল মিয়া, টিপু মিয়া, সুনারু গ্রামের সাবেক মেম্বার রমেন্দ্র দাশ, জয় কুমার দাশ, আতুকুড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রইছ আলী, বিশিষ্ট মুরুব্বী প্রিয়বাশি দাস, মঙ্গল চৌধুরী, রাসেল মিয়া, বাগজোর গ্রামের শাহীন মিয়া, নোয়াগাও গ্রামের ফজলু মিয়া, জহির মিয়া, নতুন নোয়াগাও গ্রামের রাজ কুমার দাস, রন বিন্দু দাস। চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার জয় কুমার দাস ইউনিয়নবাসী, সার্বিক সহযোগিতা ও নৌকা মার্কায় ভোট কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com