সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে আসামীপক্ষের লোকদের হামলায় মামলার বাদী আহত

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৪৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আসামীপক্ষের লোকদের হামলায় মামলার বাদী আহত হয়েছেন। আহতের নাম জয়নাল মিয়া (৩০)। তিনি উপজেলার কুর্শি ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের রেজা মিয়ার ছেলে। গত শনিবার বিকেল ৫টার দিকে, নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ভাঙ্গারপুল নামকস্থানে হামলার ঘটনাটি ঘটে। আহত জয়নাল মিয়া নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জানান, কিছুদিন পূর্বে আমার আপন বড় ভাই হেলাল মিয়াকে একই গ্রামের মৃত সুন্দর আলী পুত্র আব্দুস সালাম, জলাই মিয়ার পুত্র হেলাল, আঃ মালিকের পুত্র খালেদ মিয়া, সফিক মিয়ার পুত্র ফারছু ও হারুন মিয়াসহ আরো কয়েকজন মিলে মারধর করে টাকা ছিনতাই করে। এ ঘটনায় আমি জয়নাল মিয়া বাদি হয়ে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করি। মামলা খবর শুনে আমাকে তারা প্রতিনিয়ত লোক মাধ্যমে হুমকি প্রদান করতো। এর জের ধরে হয়তো তারা আমার উপর এই এলোপাতাড়ি হামলা করেছে।
জয়নাল আরো জানান, শনিবার বিকেল সাড়ে ৫টায় তার চাচা আব্দুস ছালেককে ঢাকায় বিকাশে টাকা পাঠানোর জন্য বাড়ি থেকে বের হয়ে ভাঙ্গারপুল নামকস্থানে পৌছে নবীগঞ্জে আসার জন্য গাড়ির অপেক্ষা করেন। এসময় তারা হামলায় চালিয়ে নগদ ২০ হাজার টাকা লুঠে নিয়ে যায়। তার চিৎকারের ভাঙ্গারপুলের ব্যবসায়ী, রিক্সাচালক আঃ সত্তারসহ বাজখাশারা গ্রামের কয়েকজন লোক তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com