শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

মাধবপুরে ১০ ভরি চোরাই স্বর্ণ ও টাকাসহ ২ যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৭২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১০ ভরি চোরাই স্বর্ণ ও স্বর্ণ বিক্রির টাকাসহ মিলন মিয়া (৩২) ও ননী দেবনাথ (৩৪) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলা সদর বাজার থেকে তাদের আটক করে।
আটককৃত মিলন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মাসুক মিয়ার ছেলে এবং ননী দেবনাথ মাধবপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী। থানার সেকেন্ড অফিসার এস আই আজিজুর রহমান নাঈম গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ ভরি ৫ আনা ১০ রতি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ১ লাখ ১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com