বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ওবায়েদুল কাদেরের সাথে মেয়র ছালেক মিয়া সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের এর নির্দেশে স্বপদে বহাল হয়েছেন শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র মোঃ ছালেক মিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে মোঃ ছালেক মিয়ার ফেসবুক আইডিতে ওবায়দুল কাদের এর সাথে সাক্ষাতের ছবিটি পোষ্ট করে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকাল ৯ টার দিকে ওবায়েদুল কাদের এর বাসভবনে ছালেক মিয়া সাক্ষাত করেন।
গত ২৫ জুন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বার্তায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ছালেক মিয়া দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেন।
সাক্ষাতকালে মন্ত্রী বলেন-দলের কাউকে অব্যাহতি বা বহিস্কার দিতে গেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুমতি নিতে হয়। এমকি দলের সভানেত্রী শেখ হাসিনার অনুমতি লাগে। যেহেতু তোমাকে (ছালেক মিয়া) অব্যাহতি প্রদানে কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুমতি নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নেই, সেহেতু এটা গ্রহণযোগ্য নয়। তোমাকে স্বপদে বহাল থেকে তুমি তোমার এলাকায় গিয়ে সাংগঠনিকভাবে কাজ করো।
এ ব্যাপারে মেয়র মোঃ ছালেক মিয়ার সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর নির্দেশে আমি শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পদে বহাল রয়েছি। আমি আমার দলের নেতাকর্মীদের নিয়ে এলাকায় সংগঠনে কাজ করার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com