সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নাদামপুর উচ্চ বিদ্যালয়ের ভূমি উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৮২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নাদামপুর উচ্চ বিদ্যালয়ের ভূমি শালিস বৈঠকের মাধ্যমে দখলদারের কবল থেকে উদ্ধার করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের ইলিমপুর মৌজায় ৪৬৪ দাগে ৮৫ শতক ভূমি রয়েছে। নাদামপুর উচ্চ বিদ্যালয় ঐ দাগের মধ্যে ৫৫ শতক ভূমির মালিক। ৩৮৮ দাগ সংলগ্ন নাদামপুর উচ্চ বিদ্যালয়ের আর এস ৪৬৪ দাগের ৩০ শতক ভূমি ৭ বছর পূর্বে নাদামপুর গ্রামের ইলিয়াস খাঁন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুরোধে মাটি ভরাট করে ভিট পর্যায়ে উন্নীত করে দেন। ঐ ভিটে বিদ্যালয় কর্তপক্ষ চারা রোপনসহ রক্ষনাবেক্ষণ করে আসছেন। উক্ত দাগে বিদ্যালয়ের ভূমি বাদে নাদামপুর গ্রামের মোজাহিদ আহমদ মালিক থাকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ সালিশগণের উপস্থিতে সীমানা খুঁটি গাড়েন। সম্প্রতি মোজাহিদ আহমদ বিদ্যালয়ের ৩০ শতক জায়গায় গাছপালা থাকার পরও দখল করার লক্ষ্যে বাশের বেঁড়া দেন। বিষয়টি ম্যানেজিং কমিটির নজরে আসলে তারা নিষেধ দিলেও আগ্রাহ্য করেন মোজাহিদ। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ বাদী হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। গত মঙ্গলবার সকালে পুলিশ ফাঁড়িতে উভয়ের উপস্থিতে শালিস বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ, সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী, ম্যানেজিং কমিটির সদস্য কাহের আহমদ দীপু, প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, মোজাহিদ আহমদ, ইউপি সদস্য নাজমুল হোসেন এয়াহিয়া প্রমুখ। বৈঠকে মোজাহিদ আহমদ নিজের ভুল স্বীকার করে বিদ্যালয়ের জায়গা থেকে বেঁড়া তুলে নিয়ে আর কোন দিন এই ভুমিতে আসবেননা বলে জানান। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করে দেয়ায় প্রশাসনসহ এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com