শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সদর হাসপাতালের সামনে থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ১০০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শন মিজানুর রহমান ও সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সামনে অভিযান চালায়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল-অনন্তপুর গ্রামের জমির আলীর পুত্র মাদক ব্যবসায়ী সোহেল মিয়া (২৫) ও একই গ্রামের (জিতু মিয়ার ভাড়াটিয়া) মৃত আব্দুল সাত্তারের পুত্র শাহাবুদ্দিন (৩২) কে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও সেবনের সরঞ্জামাদী জব্দ করা হয়। এ ব্যাপারে আটকৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহন ও মজুদ করণের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশোধনী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com