শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৪ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিশুটির নাম বায়োজিদ হানিফ। সে উপজেলার নারায়ণপুর গ্রামের জুনায়েদ মিয়ার ছেলে। গতকাল দুপুরের দিকে যে বিছানায় সে ঘুমিয়েছিল সে বিছানা থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রায় আড়াই বছর আগে হানিফের বাবা জুনায়েদের সঙ্গে তার মা নিলুফা আক্তারের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তার মা চলে যান একই উপজেলার শ্রীধরপুরে বাবার বাড়িতে। এরপর থেকে বাবা ও সৎ মা তান্না খানের সঙ্গে ছিল হানিফ। গতকাল মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে শিশুটিকে ডাকতে গেলে বিছানায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে হানিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র গোপ জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com