শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জে ফারইষ্ট ইন্সুরেন্সের মৃত্যু দাবী ১৫ লাখ টাকার চেক প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ নবীগঞ্জ সাংগঠনিক অফিসের বীমা গ্রাহক ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত অমর দাসের নমিনী স্ত্রী লীপা রানী দাসকে ১৫ লটাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর করা হয়েছে।
গত ৩১ আগষ্ট ঢাকাস্থ বিয়াম মিলনায়তনে ফারইষ্ট লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান আলহাজ্ব এম নজরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্টিত চেক হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন, ইন্সুরেন্স অধিদপ্তরের সভাপতি শেখ মোঃ কবির হোসেন ও ফারইষ্টের ম্যানেজিং ডাইরেক্টর এম হেমায়েত উল্লা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট ডিভিশন ইনচার্জ হিফজুর রহমান, মৌলভী বাজার সার্ভিস ইনচার্জ অধ্যাপক গিয়াস উদ্দিন, হবিগঞ্জ জোনাল ইনচার্জ শাহ মোঃ আব্দুর রব, হবিগঞ্জ জোনের এভিপি ডাঃ কামরুজ্জামান খালেদ, নবীগঞ্জ সাংগঠনিক অফিস ইনচার্জ হাফিজ মাহমুদ হোসাইন ও মৃত অমর দাসের দাদা অধীর দাস প্রমূখ। এছাড়া ফারইষ্ট ইন্সুরেন্সের ডাইরেক্টর ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com