বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড
স্টাফ রিপোর্টার ॥ নরসিংদির বাবুর হাটে কাপড় কিনতে গিয়ে নিখোঁজ হয়েছেন বাহুবল উপজেলার এখলাছ মিয়া নামের এক ব্যবসায়ী। তিনি নন্দনপুর গ্রামের রইছ আলীর পুত্র এবং নন্দনপুর বাজারের মায়ের দোয়া বস্ত্রালয়ের মালিক। তার পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে দোকানের কাপড় কিনতে নরসিংদির বাবুর হাটের উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর থেকে আর তার কোন খোঁজ পাওয়া বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে বাল্য বিয়ের পিড়ীতে বসতে যাচ্ছে হিয়ালা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তফুরা আক্তার (১৪)। আর এ বিয়ে বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের শাহপুর এলাকার হিয়ালা উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীর ছাত্রী শাহপুর গ্রামের তফুরা আক্তারের সাথে বিয়ে ঠিক হয়েছে বিস্তারিত
কাউসার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ চায়ের গুনগত মান অক্ষুন্ন রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন। শনিবার বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন চা গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মাঈন বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে আটক করেছে জনতা। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার হরিতলা গ্রামের নুর মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে হরিতলা গ্রামে কলমদর পঞ্চায়েতের ছেলে নুর মিয়ার বিল্ডিংয়ের কলাপসিবল গেইট কেটে ডাকাতদল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের তৃণমূল থেকে থেকে প্রতিভাবান কাবাডি খেলোয়ার বাছাইয়ের অংশ হিসাবে হবিগঞ্জে অনুর্ধ-১৬ বাািলকা কাবাডি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বিপুলসংখ্যক বালিকা কাবাডি খেলোয়াড় এতে অংশগ্রহণ করেন। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে কাবাডি ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলোয়ার বাছাই কার্যক্রমের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার যুমনাবাদ গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত সরদার জুয়েল চৌধুরীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল চৌধুরী যমুনাবাদ গ্রামের ছুরত আলী চৌধুরীর পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যমুনাবাদ গ্রামে তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত জুয়েলের বিরুদ্ধে হবিগঞ্জ সদর বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ জেলার মাধবপুর উপজেলার আলীনগর খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উল্লেখিতস্থানে অভিযান চালিয়ে ৫০ বোতল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে শিশুদেরকে দিয়ে ট্রাক্টর চালাচ্ছে এক শ্রেণীর মালিক। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গত শুক্রবার সকালে মহাসড়কের অলিপুর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন দিকে বালুবোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক চুনারুঘাট উপজেলার বরমপুর বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ সুন্দরবন ধ্বংস করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদে ঢাকায় তেল-গ্যাস রক্ষা কমিটির মিছিলে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে হবিগঞ্জে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টায় হবিগঞ্জ শহরের খোয়াই ব্রিজ পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, তেলা-গ্যাস রক্ষা কমিটির হবিগঞ্জ জেলা সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, কমিউনিস্ট পার্টির জেলা শাখার বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল বিকেলে নবীগঞ্জ উপজলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় সভায় সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে আহবায়ক করে জঙ্গি ও বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। “সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রাবাসে তুচ্ছ ঘটনা নিয়ে সাইদুর রহমান (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনার প্রতিবাদে অবরোধ ও বিক্ষোভ করেছে ছাত্রাবাসের ছাত্ররা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে। আটকৃতরা হল ঃ মহিলা কলেজ রোড এলাকার বিস্তারিত
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের জালালাবাদ গ্যাস অফিসের সামনে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ট্র্যাক ও মাইক্রোবাসের তৃ-মুখী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে মাধবপুর, ব্রাহ্মনবাড়ীয়া ও ঢাকায় ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় প্রায় প্রায় ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ থাকে। ফলে রাস্তার দু’পাশে শত শত যানবাহন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার অলোয়া গ্রামে সংঘর্ষে আহত আরশ মিয়া (৪০) অবশেষে মারা গেছেন। গত বৃহস্পতিবার সকাল ৭টায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া তার ভাই ও ভাতিজা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওইদিনই রাতে নিহত আরশ মিয়ার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলাউর রহমান আলামিন এর পিতা আতাউর রহমান (৫৫) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) নামাজের জানাযা শেষে গতকাল তার নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের কৃষক আতাউর রহমান গত বৃহস্পতিবার বিকাল অনুমান ৪ বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com