স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ২৮১ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ৮ লাখ টাকার এককালীন বৃত্তির চেকন বিতরন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদ অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী এ.কে এম মাসুদুর রহমানের সভাপতিতে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গোপালপুর গ্রামে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। জানা যায়, গতকাল ওই গ্রামের আব্দুর নূরের ছেলে ও একই গ্রামের নূর হোসেনের মেয়ের ঝগড়া হয়। এর জের ধরে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম পুনরায় চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট, পরিচালক মিজানুর রহমান মিজান ও এন এম ফজলে রাব্বি রাসেল নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পৌর আওয়ামী তরুণলীগ নেতৃবৃন্দ। গতকাল বুধবার সন্ধ্যায় এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক ভিপি মোঃ আবু হেনা মোস্তফা কামাল,
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে গত বুধবার বিকাল ৪ টায় নবীগঞ্জ গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিহির কুমার রায় মিন্টু,
প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০ দলীয় জোটের অন্যতম প্রধান শরীক দল জাতীয় পার্টি (কাজী জাফর) এর অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজ হবিগঞ্জ সদর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী আলহাজ্ব আতিকুর রহমান আতিক। অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন আহ্বায়ক আতাউর রহমান রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলার শাখার নেতৃবৃন্দ হবিগঞ্জ-২ আসনের এমপি এডঃ আব্দুল মজিদ খানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে নেতৃবৃন্দ এমপি মজিদ খানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। গত মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষক নেতৃবৃন্দ এমপি মজিদ খানের বাসায় গেলে তিনি তাদের স্বাগত জানান। এ সময় এমপি মজিদ খান আগামী সমাপনী পরীক্ষায় প্রাথমিক
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গত দু’দিনে বিশেষ অভিযান চালিয়ে মহিলাসহ ১২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত সোম ও মঙ্গলবার নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর শাহজাহান সিরাজ, সুধীন দেব, নুর মোহাম্মদ, এ.এস আই মোজাম্মেল হকের নেতৃত্বে রাতে পৃথক গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২জন ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো লাল মিয়া,
মখলিছ মিয়া ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী নেতৃত্বে এএসআই আব্দুল ছালামসহ একদল পুলিশ দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামের নুর আলীর ছেলে ছুরুক মিয়াকে সদরের শরীফ খানী এলাকা থেকে গ্রেফতার করে।
স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য ভিত্তিক চ্যানেল এস টেলিভিশন ও ডেইলি ইন্ডিপেন্ডেন্ট এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তার মাতা সাজেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাব। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু এক শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মরহুমার
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডান্ট্রিজ এর প্রেসিডেন্ট ও কার্যকারী কমিটিকে সংবর্ধনা দিয়েছে বগলা বাজার ব্যবসায়িবৃন্দ। গতকাল সন্ধ্যা ৭টায় শহরের বগলা বাজার বিসমিল্লাহ মার্কেট প্রাঙ্গনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অসিত রায়। এতে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডান্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের কার্যকরী কমিটির পরিচালক মোঃ দেওয়ান
স্টাফ রিপোর্টার ॥ হাওর বেষ্টিত রউয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। সন্নিকটে কোন গ্রাম নেই, চারিদিকে হাওর, এরই মধ্যে ঠাই দাড়িয়ে আছে রউয়াইল গ্রাম। বর্ষাকালে দুর থেকে দেখলে এ গ্রামটিকে একখন্ড দ্বীপ বলেই মনে হয়। বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নে অন্তর্গত এ গ্রামটি। গ্রামের শিশুদের পড়ালেখার জন্য রয়েছে একটি সরকারী প্রাথমিক