মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত হেমন্ত বুনার্জী (২৫) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে থানার এএসআই আসাদুল হক উপজেলার নয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে নয়াপাড়া চা বাগানের পুরান লাইন এলাকার অরুন বুনার্জীর ছেলে অভিমান বুনার্জী হেমন্তকে গ্রেফতার করেন। একটি বন-মামলায় তার ৩ মাসের সাজা হলে সে আত্মগোপনে
মাধবপুর প্রতিনিধি ॥ দেশব্যাপি গুপ্তহত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্টিত হয়। উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রাজীব দেব রায় রাজু’র পরিচালনায় প্রতিবাদ সভায়
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামের বাড়ীর রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একদল প্রতিপক্ষর হামলায় দেবর-ভাবী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে হলদিউড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল কাইয়ূমের পুত্র দিনমজুর রিক্সা চালক আহত সুজন মিয়া (১৭) ও তার ভাবী রুনা আক্তার (২৫)এর আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে গরম পানিতে পড়ে এক শিশুর শরীর ঝলসে গেছে। তাকে বাঁচাতে গিয়ে মা-ও আহত হয়েছেন। গতকল মঙ্গলবার বিকেলে উপজেলার ¯œানঘাট গ্রামে এ ঘটনাটি ঘটে। ঝলসে যাওয়া শিশুটি হচ্ছে-ওই গ্রামের সোহেল মিয়ার সন্তান রোহান। শিশু রোহানের মা প্রবীনা আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশু রোহান খেলার ছলে গরম পানিতে পড়ে যায়।
স্টাফ রিপোর্টার ॥ পৌর এলাকায় এক্সকেভেটরের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার বড় ড্রেন খনন ও পরিস্কার করার কাজ শুরু হয়েছে। শহরকে জলাবদ্ধতামুক্ত করতে বড় ড্রেনগুলো এক্সকেভেটরের মাধ্যমে পরিস্কার করার এ উদ্যোগ হাতে নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদ-হরিপুর এলাকায় খোয়াই নদীর বাধ সংলগ্ন স্থানে পানি নিস্কাশনের জন্য এক্সকেভেটরের মাধ্যমে বড় ড্রেন খনন করা শুরু হয়।
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পরাজিত মেম্বার বিল্লাল মিয়া অভিযোগ করেন, একই গ্রামের পরাজিত মেম্বার ইছমত আলী তাদের হয়রানী করতে বিভিন্ন অপকৌশল করে যাচ্ছেন। গতকাল বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে বিল্লাল মিয়া বলেন, গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জের ৮নং সদর ইউনিয়নের ৬নং
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কুখ্যাত মাদক স¤্রাট সাইফুল ইসলাম ওরুপে কাইল্ল্যাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে থানার ওসি তদন্ত কে.এম.আজমিরুজামান পৌর এলাকার পশ্চিম মাধবপুর মনু মিয়ার ঘর থেকে তাকে গ্রেফতার করেন। সে পশ্চিম মাধবপুর কামাল মিয়ার ছেলে। পুলিশ জানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা
স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি হবিগঞ্জ জেলা কমিটির আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বার লাইব্রেরীতে এই সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপি’র চেয়ারম্যান জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল, কেন্দ্রীয়
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও বৈদ্যূতিক পাখা বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসাবে এ উপকরন বিতরণ করেন। উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আকতার হেলেন, সহকারী উপজেলা প্রকৌশলী আহাম্মেদ
বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দু মহাজোট বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে সাম্প্রতিক সময়ে হিন্দু পুরোহিত শ্রী অমূকুল ঠাকুরের ঋতিক নিত্যরঞ্জন পান্ডেসহ সারাদেশে সকল গুম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জোটের আহবায়ক তাপস হোম এর সভাপতিত্বে ও সদস্য সচিব নারায়ন দত্বের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সৎসঙ্গের যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র চন্দ, বাদল