চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রেমা সীমান্ত এলাকা থেকে ৮৮ বোতল মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে বাল্লা বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ২টার দিকে বিজিবির নায়েক সুবেদার মিসবাউর রহমানের নেতৃত্বে টহল দলের সদস্যরা রেমা চা বাগান সীমান্তে অভিযান চালিয়ে
জব্দ ॥ আটক ৩আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে শাহনগর মুচি পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদসহ মদ তৈরীর উপকরন জব্দ করে। এ সময় ৩ মাদক পাচারকারী ও উৎপাদনকারীকে আটক করে পুলিশ। আটকৃতরা হল কিশোরগঞ্জের ইটনা উপজেলার ওয়ারা গ্রামের আক্কেল আলীর পুত্র রইছ আলী (৩০), কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামের কাঙ্গাল রবি দাস (৬০), শনি রবা দাস (৫০)।
চুনারুঘাট প্রতিনিধি ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের প্রহারে বড় ভাই আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত সরু মিয়ার পুত্র রুহুল আমিন (৬৫) এর সাথে তার ভাই নুরুল আমিনের বিরোধ চলে আসছে। এর জের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া এলাকায় টেম্পু উল্টে মামুনুর রশিদ (৩৫) নামে প্রাণ কোম্পানীর এক চালক নিহত হয়েছে। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আতর আলীর পুত্র। গতকাল রবিবার সন্ধ্যায় টায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, মালবাহী একটি টেম্পু অলিপুর থেকে রাজিউড়া ও উচাইল মালামাল দিয়ে আসার সময় পথে রাজিউড়া মসজিদের সামনের সড়কের
স্টাফ রিপোটার ॥ এক প্রবাসী মহিলাকে অপহরনের চেষ্টা ও শ্লীলতাহানী অভিযোগে দু’ব্যক্তিকে জনতা আটক করে পুলিশ সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে- শহরে শায়েস্তানগর এলাকার ইব্রাহিম মিয়ার পুত্র মোহাম্মদ আলী রাজন (৩৫) ও পূর্ব তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল মন্নান (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার বগাডুগি গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী ওমান প্রবাসি রোকেয়া
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকা থেকে ৩২ বছর বয়সী এক মহিলার খন্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কবির মিয়ার নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে শনিবার হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি জানান, মহিলার পরিচয় সনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ শহরের শিবপাশা গ্রামের বেনু সূত্রধরের পুত্র ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফুলন দাশ (সূত্রধর) ভাই এর পুত্র সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অরূপ সুত্রধর তনুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সহ-সভাপতি লায়লা নুরুন্নাহার চৌধুরী,
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে এবং বাবুল পাল ও বিজিত দেবের আয়োজনে গতকাল শুক্রবার রাতে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদগ্রন্থাদি পাঠ, আলোচনা সভা ও প্রসাদ বিতরন। সৎসঙ্গে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সহ-সভপতি মৃম্ময় কান্তি দাশ বিজন, উৎসব কমিটির সভাপতি ডাঃ মিহির লাল সরকার, সাধরন সম্পাদক
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা পুলিশ মিন্টু ভৌমিক (৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার জগদীশপুর চা বাগান লেবামারা গ্রামের মৃত মধু ভৌমিকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে থানার এসআই মমিনুল ইসলাম তাকে গ্রেফতার করেন। উপ-পরিদর্শক মমিনুল ইসলাম জানান, ২০০৬ সালের একটি বন মামলায় বিজ্ঞ আদালত তাকে ২
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১৭ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদব ব্যবসায়ী হচ্ছে-আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী বাঘাডাইয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মানিক মিয়া (৪০)। গত বুধবার রাত ১২টার দিকে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মানিক মিয়াকে ১৭ কেজি গাঁজাসহ আটক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো দালালদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। রোগী নিয়ে দুই দালালের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে দালালসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের অভিযানে কয়েকজন দালাল ধরা পড়ে। এ সময় দালালরা গা ঢাকা দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দালালদের উপদ্রব বেড়েছে। গতকাল ওই সময়