সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

প্রবাসী মহিলার শ্লীলতাহানী ও অপহরণের চেষ্টা ॥ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ এক প্রবাসী মহিলাকে অপহরনের চেষ্টা ও শ্লীলতাহানী অভিযোগে দু’ব্যক্তিকে জনতা আটক করে পুলিশ সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে- শহরে শায়েস্তানগর এলাকার ইব্রাহিম মিয়ার পুত্র মোহাম্মদ আলী রাজন (৩৫) ও পূর্ব তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল মন্নান (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার বগাডুগি গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী ওমান প্রবাসি রোকেয়া খাতুন (৩০) গতকাল রবিবার একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি সদর থানার সামনে পৌছুলে আটককৃতরা কৌশলে রোকেয়াকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় যাবার কথা বলে টমটমে তুলে। চালক টমটমটি ধুলিয়াখাল বাইপাস সড়ক দিয়ে নিয়ে যায়। এ সময় আটককৃত দু’ব্যক্তি টমটমেই রোকেয়াকে যৌন হয়রানিসহ টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। টমটমটি ধুলিয়াখাল-বাইপাস বাগমারা ব্রীজের নিকট পৌছামাত্র রোকেয়া চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে টমটমসহ ওই দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সদর থানার এসআই সুমন হাজরার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে টমটমসহ তাদের থানায় নিয়ে আসে। এদিকে তাদের থানায় নিয়ে আসলে দু’যুবলীগ নেতা তদবিরে নামে। এদের একজন আটককৃতদের পক্ষ অপর নেতা মহিলার পক্ষ নেন। কিন্তু উভয় নেতাই তদবিরে ব্যর্থ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com