স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামে চাঞ্চল্যকর বিউটি হত্যা মামলায় বাবুলসহ ৩ আসামীর জামিন শুনানী অনুষ্ঠিত হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করায় আগামী ৮ মে পুর্ণাঙ্গ শুনানীর জন্য তারিখ ধার্য্য করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেনের আদালতে তাদের জামিন শুনানী অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান পূনরায় মনোনীত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক, শিক্ষক, দাতা সদস্যদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা। সভা পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব মানিক।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় বর্তমান হবিগঞ্জের রাজনৈতিক পরিহিস্থিতি ও দুস্কৃতিকারী কর্তৃক সন্ত্রাসী হামলার বিষয় আলোচনা করেন এবং মন্ত্রী বিভিন্ন দিক নির্দেনামুলক পরামর্শ
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উক্ত ইউনিয়নের ভিজিডি কার্যক্রমে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে একপত্রে তাকে এ আদেশ প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী গত ১৫ এপ্রিল স্বাক্ষরিত পত্রে বলা
অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে সম্প্রতি ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকলেও ২টিতে কোন সরকারী প্রাথমিক বিদ্যালয় নেই। এতে ওই এলাকার শিশুরা প্রাথমিক শিক্ষা গ্রহণ থেকে দীর্ঘ বছর যাবত বঞ্চিত রয়েছে। ৪ ও ৬নং ওয়ার্ডবাসি সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর শহরে ১, ২, ৩, ৫, ৭, ৮, ৯নং ওয়ার্ডে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাক্তার ইফতেখার চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌফিক বিন হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের উদ্যোগে র্যালি হয়েছে। “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সকাল ১০টায় নীমতলা প্রাঙ্গণ হতে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, সিভিল সার্জন ডাঃ
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ধান মাড়াই শ্রমিকের প্রাণহানী ঘটেছে। গতকাল সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় আফজাল মিয়ার ওয়ার্কশপে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম শফিক মিয়া (৫২)। তিনি চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাতিশাইল গ্রামের বাজিদ উল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে শফিক মিয়া তার ধানমাড়াই মেশিন মেরামত করানোর জন্য
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ তাঁতীলীগ হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় তাঁতীলীগের অন্যতম সদস্য ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীকে সভাপতি ও সাবেক জেলা সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন সরদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে জেলা তাঁতীলীগের সম্মেলন শেষে কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি