বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাবেক চেয়ারম্যান আতাউর রহমান পুনরায় ম্যানেজিং কমিটির সভাপতি

  • আপডেট টাইম বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৫৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান পূনরায় মনোনীত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক, শিক্ষক, দাতা সদস্যদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা। সভা পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব মানিক।
সভায় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ এনাম মিয়া, রশিদ মিয়া সিকদার, নিপেন্দ্র দাস, আবুল কালাম আতিক, মসুরা বেগম, শিক্ষক প্রতিনিধি মহিতোষ দাশ রায়, বিনোদ চন্দ্র দাস, মাহমুদা বেগম ও দাতা সদস্য আলহাজ্ব আতাউর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানকে আবারও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করা হয়।
উল্লেখ্য, আলহাজ্ব আতাউর রহমান বিদ্যালয় প্রতিষ্ঠাকাল ১৯৯৯ সাল থেকে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com