শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা যুক্তরাষ্ট্রে দুই ভাইয়ের মৃত্যু শোকের মাতম চুনারুঘাটে অলিপুরে ট্রাক চাপায় লাখাইয়ের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু বাহুবল স্নাটঘানটে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপণ বানিয়াচঙ্গে তোফাজ্জুল হত্যাকান্ডে আসামীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসির মানববন্ধন বাহুবল স্নাটঘানটে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি অভিযোগ লাখাইয়ে শান্তি পূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা কষ্টে কাটছে বৃদ্ধা মাধবপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামীর মৃত্যু শরীরে আঘাতের চিহ্ন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কারাগারে এনামুল হাসান (৩৫) নামের এক বন্দির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগেও আরও দুইজনের মৃত্যু হয়েছে। সকলের ক্ষেত্রেই কারা কর্তৃপক্ষের বক্তব্য হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু তাদের স্বজনরা দাবি করেন চিকিৎসার অবহেলা কারণে মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসানের স্বজনদের দাবি তারা তার শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন বলে দাবি করেছেন স্বজনেরা। সে চুনারুঘাটের আমতলী এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে। তার পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। প্রায় তিন মাস আগে গাঁজাসহ গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়। নিহতের ভাই মো. কামরুল হাসান জানান, গত মঙ্গলবারও পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছিল এনামুলের। তখন তিনি সুস্থ ছিলেন বলে জানান কামরুল। বৃহস্পতিবার আদালতে তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল বলেও জানান তিনি। কামরুল আরও বলেন, বৃহস্পতিবার সকালে কারাগার থেকে ফোন করে তাকে এনামুলের মৃত্যুর খবর জানানো হয়। পরে হাসপাতালে গিয়ে তিনি ভাইয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান বলে দাবি করেন। এ কারণে মৃত্যুর কারণ নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়েছে। হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এনামুল হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com