শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা যুক্তরাষ্ট্রে দুই ভাইয়ের মৃত্যু শোকের মাতম চুনারুঘাটে অলিপুরে ট্রাক চাপায় লাখাইয়ের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু বাহুবল স্নাটঘানটে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপণ বানিয়াচঙ্গে তোফাজ্জুল হত্যাকান্ডে আসামীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসির মানববন্ধন বাহুবল স্নাটঘানটে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি অভিযোগ লাখাইয়ে শান্তি পূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা কষ্টে কাটছে বৃদ্ধা মাধবপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মাধবপুরে ৪৫ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ গ্রেফতার ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৪৫ কেজি গাঁজাসহ মো. জসীম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে মাধবপুর পৌরসভা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি হলুদ ও সিলভার রঙের ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বডিতে রাখা তিনটি লাল প্লাস্টিকের বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পালানোর চেষ্টাকালে জসীমকে আটক করা হয়। গ্রেফতার জসীম শরীয়তপুর জেলার সখীপুর থানার বালারহাট গ্রামের মৃত রশিদ ব্যাপারীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com