বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জের যানজট এখন অভিশাপ কাজে আসছে না ট্রাফিক পুলিশ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কে গাড়ি চাপায় শিশু নিহত এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান ফারছু আহমেদ চৌধুরীকে নবীগঞ্জে নাগরিক সংবর্ধনা দূর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী-এমপি সৈয়দ ফয়সল মাধবপুরে এসআরবির অভিযান ২৫ কেজি গাঁজা উদ্ধার ফান্দ্রাইল পাঁচ পীরের দরগাহের কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীকে অপসারণ বাহুবলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চুনারুঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ॥ অগ্রাধিকার পাচ্ছে ৩ ইউনিয়ন আজমিরীগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ যুবক আটক মাধবপুরে ৫ হাজার তালের বীজ বপন করলেন ইউএনও

লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ “ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি”Ñএই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় গতকাল মঙ্গলবার লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব এর পরিচালনায় সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং ঘর থেকেই দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এতে বক্তব্য রাখেনÑপ্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন, পজিব কর্মকর্তা কে এম সাহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার জহিরুল ইসলাম এবং সাংবাদিক এম এ ওয়াহেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেনÑলাখাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাবু কেশব চন্দ্র এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com