বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫৪ হাজার ৫৩৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে মাঠে কাজ করবেন প্রায় সাড়ে ৬ হাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং স্বেচ্ছাসেবক। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচীন্ত চৌধুরী গতকাল বৃহস্পতিবার নিজের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮৭৫ জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১১ হাজার ৬৬০ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ আশা করছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. কলিম উল্লাহ সিকদারের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শোভন বসাক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com