বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে অফিস সহকারী দিয়ে গবাদি পশুর চিকিৎসা ॥ ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ ॥ সরকারী ঔষধ দিয়ে নেয়া হয় টাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারী হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বন্ধের দিনেও অফিস সহকারীকে দিয়ে গবাদি পশুর চিকিৎসা দিচ্ছেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান। বিনিময়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকারী পশু হাসপাতালে সরকারী ঔষধ দিয়েও তার বিনিময়ে নেয়া হচ্ছে টাকা। এছাড়া বিভিন্ন খামারিদের সমিতির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান যোগদানের পর থেকেই অবাধে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। খামারি সমিতির সরকারী বরাদ্ধের টাকা আত্মসাতের পাশপাশি সমিতির নামে বরাদ্ধকৃত বিভিন্ন সামগ্রী দেয়া হচ্ছে না। সরকারী ভেকসিন ফার্মেসীর মাধ্যমে বিক্রির অভিযোগ রয়েছে। বিভিন্ন এলাকায় গিয়ে গবাদি পশুর চিকিৎসা ও সরকারী ঔষধ দিয়ে টাকা কামাই করা হচ্ছে এমন অভিযোগ সাধারণ মানুষের। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর হাসঁ, গরু, ছাগল খামারিদের নিয়ে সমিতি গঠন করা হয়েছে। ওই সব সমিতির নামে প্রতি মাসে সরকারী বরাদ্ধকৃত টাকা তাদের মধ্যে না দিয়ে আত্মসাত করছেন। এবং সমিতির সদস্যদের কাছ থেকে ২০০/৩০০ টাকা করে জমা নিয়ে একটা সঞ্চয় পাশবহি প্রদান করেন। কিন্তু উক্ত পাশবহিতে সদস্যদের টাকা জমা দেখানো হলেও তাদের নামে সরকারী বরাদ্ধের টাকা জমা দেয়া হয়নি। এদিকে শুক্রবার ও শনিবার সরকারী বন্ধ। কিন্তু বন্ধের দিনে অফিস সহকারী রঞ্জু দাশকে হাসপাতালে ডিউটি করান। উক্ত রঞ্জু ভুক্তভোগী লোকজন গরু-ছাগল নিয়ে আসলে চিকিৎসা ও ব্যবস্থাপত্র লিখে দেন। পাশপাশি সরকারী ভ্যাকসিন দিয়ে টাকা আদায় করেন। এ নিয়ে উক্ত হাসপাতালে গবাদি পশু নিয়ে আসা লোকজন চরম ভোগান্তির শিকার হন।
ভুক্তভোগী চরগাও গ্রামের আরজু মিয়া বলেন, শুক্রবার খোলা থাকে জেনে অসুস্থ গরু নিয়ে আসি। ডাক্তার পাইনি, সহকারী ডাক্তারের সাথে ফোনে কথা বলে ঔষধ লিখে দিয়েছে। সরকারী ইনজেকশন দিয়ে ৫শত টাকা দাবী করে। গুমগুমিয়া প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প সমিতির সদস্য শিপন মিয়া, নারী সদস্য শান্তি বেগম বলেন, সরকার আমাদের খামারিদের সমিতির নামে প্রতি মাসে বরাদ্ধ দেন। আমরা সমিতির প্রত্যেক সদস্য প্রতি মাসে ২/৪ শত করে টাকা সমিতির সভাপতি জুনু মিয়ার কাছে দেই। কিন্তু আমার জমাকৃত টাকা পাশবহিতে লেখা হয়, তবে সরকারের বরাদ্ধের টাকা আমাদের পাশবহিতে লিখা হয় না। তাহলে সরকারের বরাদ্ধের টাকা যায় কোথায় আমরা জানতে পারিনা। ডাক্তার সাহেবকে বললে, তিনি উল্টাপাল্টা কথা বলে এড়িয়ে যান। এছাড়া আমাদের সমিতির নামে ৫০টি চেয়ার বরাদ্ধ এসেছে। সেই চেয়ার আমাদেরকে না দিয়ে মিটিং হলে ওই চেয়ারের ভাড়া নেন আমাদের কাছ থেকে। তাদেরকে শুধুমাত্র ৫০টি কন্টিনিয়ার দেয়া হয়েছে। এভাবে প্রত্যেক সমিতির সদস্যদের অভিযোগ রয়েছে। নাম অপ্রকাশের শর্তে জনৈক ভুক্তভোগী বলেন, আমার অসুস্থ গরু নিয়ে আসলে ডাঃ সাইফুর রহমান সরকারী ঔষধ না দিয়ে লিখে দেন এবং মায়ের দোয়া ভেটেরিনারি দোকান থেকে ভ্যাকসিন নেয়ার জন্য বলেন।
এ ব্যাপারে অফিস সহকারী রঞ্জু দাশ বলেন, ডাঃ সাইফুর রহমান আমাকে রোগী আসলে দেখতে বলেছেন। তিনি ফোনে চিকিৎসা দেন। উনার কথা মতো ঔষধ লিখে দেই। সরকারী ভ্যাকসিন দিয়ে টাকা নিচ্ছেন কেন এই প্রশ্নের কোন উত্তর দিতে পারেন নি।
ডাঃ সাইফুর রহমান বলেন, মানবিক কারনে ও রোগীদের সুবিধার্থে বন্ধের দিন অফিস সহকারীকে দিয়ে রোগী দেখাই। আমি ফোনে চিকিৎসা দেই। টাকা নেয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান। সরকারী ঔষধের বিষয়ে তিনি জানেন না, কি ভাবে রঞ্জু সরকারী ঔষধ পেলো। এ ব্যাপারে বিএস ভেটেরিনারি সার্জন ডাঃ আশিকুর রহমান বলেন, বন্ধের দিন সহকারীকে দিয়ে চিকিৎসার বিষয়টি অফিসের বড় কর্তা বলতে পারেন। সরকারী ঔষধের বিষয়ে বলেন, এস্ট্রা ভ্যাট ঔষধ সরকারী, বিক্রির জন্য নয়। এটা রঞ্জু কিভাবে পেয়েছে সেই বলতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com