বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মেয়র প্রার্থী মিজানকে সমর্থন দিলেন ব্যবসায়ীরা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মিজানুর রহমান মিজানকে সমর্থন দিয়েছেন শহরের টাউন হল, কালিবাড়ি, কালিবাড়ি ক্রস রোড ও পানির ট্যাংকি এলাকার ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার রাতে এ আর প্লাজায় আয়োজিত এক সভায় তারা এই সমর্থন দেন। এতে দুই শতাধিক ব্যবসায়ী অংশ নেন। এ সময় মিজানুর রহমান মিজান বলেন, পৌরবাসীর সেবার মানসিকতা নিয়ে আমি আপনাদের ভোট প্রার্থনা করতে এসেছি। আমি নির্বাচিত হলে নির্বিঘেœ ব্যবসা পরিচালনার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে কাজ করে যাব। ড্রেনেজ ব্যবস্থার কারণে এখন যে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা তা নিরসন করব ইনশাল্লাহ।
বিশিষ্ট ব্যবসায়ী কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক রাসেল চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-জেলা মৎসজীবী লীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সাবেক সভাপতি মহিবুর রহমান, আহমেদ কবির আজাদ, দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু, অ্যাডভোকেট শরদ্বিন্ধু ভট্টাচার্য্য টুটুল, জেলা যুবলীগ সহ-সভাপতি শাহ মোঃ আরজু, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদরুল আলম, ব্যকস এর সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান, কুলদিপ দাশ রাজু, সুদীপ দাশ, সামছু মিয়া, মস্তুফা কামাল, মিনাল, সমির দাশ, বাদল রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com