সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মারামারি ও লুটপাটের দায়ে লাখাইয়ের ইউপি মেম্বার সহ ৭ জনের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে মারামারি ও লুটপাটের ঘটনায় ইউপি মেম্বার মস্তু মিয়াসহ ৭ জনকে ১ বছরের সাজা প্রদান করেছেন আদালত। সেই সাথে প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড প্রদান করেন। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত-৩ এর বিচারক এ রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি হারুনুর রশিদ চৌধুরী, এডভোকেট মোঃ ইকবাল ভুইয়া ও খোকন চন্দ্র গোপ। দন্ডপ্রাপ্ত আসামীরা হল-ভাদিকারা গ্রামের মেম্বার মস্তু মিয়া, আলমগীর, সুমন মিয়া, নসিম মিয়া, জুয়েল মিয়া, এনাম মিয়া ও কাজল মিয়া। সম্প্রতি একই গ্রামের আরজান ইসলামের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে আসামীরা। এ ঘটনায় আরজান মিয়া বাদী হয়ে মামলা দায়ের করে। সাক্ষী প্রমান শেষে বিজ্ঞ বিচারক এ দন্ড আদেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com