সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পাটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে নবীগঞ্জের ১ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৭৪২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ পাটুয়াখালী নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে নবীগঞ্জ বাজারের চা বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে করে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সরজমিনে গিয়ে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামের সাবেন্ড দাশ (২৮) কাজ করতে যায় পাটুয়াখালীর তাপ বিদ্যুৎ কেন্দ্রে। গতকাল মঙ্গলবার ১৮ জুন কাজ করার সময় কোমরে বাঁধা বেল্ট ছিড়ে প্রায় ৮ তলা উপর থেকে মাঠিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেন্ড ও তার ছোট ভাই নবীগঞ্জ শহরে চায়ের দোকান থেকে পাটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতে যায়। সেখানে যাওয়ার কয়েক মাসের মধ্যে এ ঘটনাটি ঘটেছে।
সাবেন্ড দাশের মৃত্যুর খবর আসলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাবেন্ড দাশের মর্মান্তিক এ মৃত্যুতে সবাই শোকাহত। পাটুয়াখালী থেকে আজ বুধবার সকালে গ্রামের বাড়ি নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে লাশ আসবে বলে জানা গেছে। নিহত সাবেন্ড দাশের অবুঝ দুটি সন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com