বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে করাঙ্গী নদীর বাধঁ ভেঙ্গে ৮ গ্রাম প্লাবিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার করাঙ্গী নদীর বাধঁ মেরামতের এক বছরের মধ্যেই ভেঙ্গে ৮ গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে ওই এলাকার রোপা আউশ ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। স্কুলগামী শিক্ষার্থীরা ঝুকি নিয়ে যাতায়াত করছে।
শুক্রবার ও শনিবারের প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের পানিতে শনিবার রাতের কোন সময় কৃষ্ণপুর গ্রাম এলাকায় এ বাধঁ ভেঙ্গে গ্রামে পানি প্রবেশ শুরু করে। অপরদিকে করাঙ্গী নদীর উপর দেওছড়া ব্রীজটি ভেঙ্গে যাওয়ার কারণেও মানুষের চলাচল দুর্ভোগে পড়েছেন। উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে করাঙ্গী নদীর বাঁধটি ২০১৮ সালে প্রথম ভেঙ্গে গেলে উপজেলা প্রশাসনের বরাদ্ধে ইউনিয়ন পরিষদ এ বাধঁটি মেরামত করে গ্রামবাসীকে রক্ষা করেন। কিন্তু চলতি বছর অতিমাত্রায় বর্ষন ও পাহাড়ী ঢলের কারণে ঝুকিপুর্ণ অবস্থায় ছিল বাধঁটি। কিন্তু শুক্রবার ও শনিবারের বর্ষন এবং পাহাড়ী ঢলে বাধঁটি ভেঙ্গে যায়। ফলে রাত থেকেই নদীর পানি প্রবেশ শুরু করে গ্রামটিতে। একে একে পানি ঢুকে ইউনিয়নের কুনাউড়া, দারাগাঁও, কৃষ্ণপুর, কাজিরখিল, চান্দেরটিলা, সিরাজনগর, চিলামী, সাটিয়াজুরী সহ ৭/৮টি গ্রামে। বানের পানিতে তলিয়ে যায় এসব গ্রামের রোপা ও আউশ ফসল ও রাস্তাঘাট। পানিতে ডুবে গেছে এসব গ্রামের নানা ফসলাদি ও নিন্মচালের পুকুর। এদিকে এসব গ্রামের জনসাধারণ চরম দূর্ভোগে পড়েন। শিক্ষার্থীরা জীবণের ঝুকি নিয়ে দারাগাঁও ইসমাইল মুন্সি উচ্চ বিদ্যালয়সহ পার্শ্ববর্তী প্রাইমারী স্কুলগুলোতে শিক্ষার্থীরা স্কুলে আসা যাওয়া করতে পারছেনা। অনেকেই জীবণের ঝুকি নিয়ে স্কুলে যাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর জানান, চলতি বছর অতিমাত্রায় বৃষ্টি এবং পাহাড়ী ঢলের কারণে বাধঁটি ভেঙ্গে গেছে। তিনি আরো বলেন বিষয়টি উপজেলা প্রশাসনকে জরুরী ভিত্তিতে দেখতে বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বাধঁ মেরামতের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার হচ্ছে বলে জানিয়েছে এবং আপাতত বৃষ্টি না থাকায় পানি কমতে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com