শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত বাঁধা দেয়ায় ১ ব্যক্তিকে কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তৃতীয় দিনে উচ্ছেদ অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বহুলা, বাইপাস, ২নং পুল, শায়েস্তাগনগর, পইল রোড, আনোয়ার পুর বাইপাসসহ বিভিন্ন এলাকার সরকারি জায়গায় গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন রুবেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে প্রশাসন এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। গতকাল দুপুরে উল্লেখিত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক্সেভেটর মেশিন দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এ সময় অন্যান্য অবৈধ স্থাপনা দখলকারীরা তাদের মালামাল এবং ঘরের টিন সরিয়ে নিতেও দেখা যায়। বাইপাস জুড়ে উৎসুক জনতা উচ্ছেদ অভিযান দেখার জন্য ভীর জমান। পুলিশ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে।
ইউএনও সাখাওয়াত হোসেন রুবেল জানান, শহরের বিভিন্ন এলাকায় সরকারি জায়গা ড্রেন, খাল, পুরাতন খোয়াই নদীর ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এ সব স্থাপনার কারণে সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসন ও সরকারি জায়গা দখলমুক্ত করতেই অভিযান চালানো হয়েছে। পর্যালোচনাক্রমে খোয়াই নদীসহ বিভিন্ন সরকারী জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এদিকে শহরের আরডিহল এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে বাঁধা দেয়ায় ১ ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্র্যামম্যান আদালত। সে শহরের শ্যামলী এলাকার বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com