শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

স্বতন্ত্র মেয়র প্রার্থী তনু’র পক্ষে রাজনগরে সকল পঞ্চায়ের সমর্থন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৬৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এম ইসলাম তরফদার তনু’র সমর্থনে শহরের রাজনগরে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে অনামিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন রাজনগর এলাকার পঞ্চায়েত প্রধান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। এতে বক্তব্য রাখেন, সর্দার গোলাম ওয়াদুদ ফারুক, আব্দুল মোতালিব মমরাজ, এটিএম ইউসুফ দুলন, মোঃ ফিরোজ মিয়া, মোঃ বাবুল মিয়া, বিশিষ্ট মুরব্বি নাছির উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হাসিম, জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, সাবেক সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ এনামুল হক সেলিম, মোঃ আব্বাস উদ্দিন, প্রিন্সিপাল এনামুল হক, জিয়াউল হাসান তরফদার মাহিন, মঈন উদ্দিন আহমেদ সাম্মু, আশিকুর রহমান বাদল, মহিব উদ্দিন আহমেদ সোহেল, সানু মিয়া, মোজাম্মেল হক লিটন, এটিএম মিলন, ব্যরিস্টার গাজী পারভেজ হাসান, মোঃ সামছুদ্দিন আবু মিয়া, কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, শাহ সালাউদ্দিন আহমেদ টিটু, মোঃ হারুন-অর রশিদ, এডঃ কুতুব উদ্দিন শামীম, মোঃ আলাউদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, সৈয়দা লাভনী সুলতানা। সভাপতি সকল বক্তার সমর্থন অনুযায়ী রাজনগরের সন্তান এম ইসলাম তরফদার তনুকে এলাকাবাসী সমর্থন জানান এবং তার পক্ষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে মোবাইল ফোন প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন রাজনগর জামে মসজিদের ইমাম মোঃ হাফেজ মামুনুর রশিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com