বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের শায়েস্তানগর-পইল রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর-পইল রোড এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামছুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, এসিল্যান্ড মাসুদ রানা, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা। ইউএনও সাখাওয়াত হোসেন রুবেল বলেন, এক শ্রেণির আসাধু ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ড্রেন, খাল ও পুরাতন খোয়াই নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করছিল। ফলে সামান্য বৃষ্টিতেই শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। তাই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের নির্দেশে শহর দখল মুক্ত করার জন্য এ অভিযান চালানো হয়।
অভিযানকালে শায়েস্তানগর তেমুনিয়া থেকে পইল রোডের দুই পাশে শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। তিনি আরও জানান, এ অভিযান নিয়মিত ভাবে চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com