বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভার জরুরী সভায় এমপি আবু জাহির ॥ প্রশাসনের সমন্বয়ে শহরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন (সদর-লাখাই ও শায়েস্তাঞ্জ) আসনের এমপি এবং হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সোমবার সকাল ১১টায় পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক জরুরী সভায় তিনি এই নির্দেশ দেন। এমপি আবু জাহির বলেন, পৌরবাসীর দুর্ভোগ লাঘবের স্বার্থে প্রতিটি ড্রেন পরিস্কার করে দিতে হবে। এছাড়াও পুরাতন খোয়াই নদীসহ শহরের বিভিন্ন স্থানে সরকারি জায়গায় নির্মিত স্থাপনাগুলো দ্রুত অপসারণসহ প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা গ্রহণে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। সভায় বিশেষ অতিথি’র বক্তৃতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা প্রশাসনের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষকে সবধরণের সহযোগিতা প্রদান করা হবে বলে জানান। ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম ও হবিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com