সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জে মাদকসেবী স্বামীর হাতে স্ত্রী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাদকসেবী স্বামীর হাতে মুক্তি রাণী দাস (৪০) নামের এক স্ত্রী নিহত হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পূর্ব বড়চর গ্রামে মুক্তি রাণী ও তার স্বামী কিশোর দাস বসবাস করছে। প্রায়ই কিশোর দাস মাদক সেবন করে স্ত্রীর উপর নির্যাতন চালাত। গতকাল সোমবার দুপুর ১২টায় মাদক সেবন করে বাড়িতে এসে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামীর কিশোর দাস দা দিয়ে মুক্তি রানীর মাথায় আঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর সদর হাসপাতালে পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট প্রেরণ করে। সেখানে নিয়ে যাওয়ার পথে শেরপুর এলাকায় মুক্তি রানী মারা যায। এ দিকে ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। রাত ১১টায় এ রিপোর্ট লিখাকালে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, লাশটি থানায় আছে। আজ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে সদর হাসপাতালে প্রেরণ করা হবে এবং ঘাতক স্বামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com