সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ময়না মেম্বার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০১৯
  • ১৩৩৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত সদস্য ময়না মিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শনিবার (৮ জুন) বেলা ১১টায় নতুন বাজার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসের সামনে বানিয়াচং দক্ষিণ যাত্রাপাশা পঞ্চায়তেবাসীর উদ্যোগে বিশাল এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রিয় ইউপি সদস্য ও বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ময়না মেম্বারকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এর ব্যপত্যয় ঘটলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এই মামলার প্রধান আসামিকে এখনো ধরতে না পারায় আইনশৃংখলা বাহিনীর প্রতি ক্ষোভ ঝাড়েন মানববন্ধনে আসা বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, সর্দার তোতা মিয়া চৌধুরী, সাবেক ব্যাংকার ফজলু মিয়া, মাওলানা জমির উদ্দিন, আজমল হোসেন, আবু মিয়া, আব্দুল মুকিত, ইউপি সদস্য সরাজ মিয়া, আব্দুস সালাম, লালু মিয়া জিতু, জাহেদ মিযা, হামদু মিয়া, মহসিন মিয়া, ইউপি সদস্য কামাল, বুলবুল মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। উল্লেখ্য, গত ২২ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের দুইবারের সাধারণ সম্পাদক ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনা নিহত ময়না মেম্বারের জ্যেষ্ঠ ছেলে বাবলু মিয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত এজহার নামীয় ২ জন এবং সন্দেহাতীত হিসেবে ২ জনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কোন অবস্থাতেই যেন অপরাধীরা ছাড় না পায় সে বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি আরো জানান, আমরা এ মামলার বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। মামলার তদন্তকারী অফিসার ইতিমধ্যে এ মামলার অন্যতম দুইজন আসামীকে গ্রেফতার করেছে। এছাড়া সন্দেহভাজন হিসেবে আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে অনেক গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল হক জানান, গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে এ হত্যাকান্ডের সাথে জড়িত আছে মর্মে স্বীকারোক্তি দিয়েছে। তাদের দেয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত লাঠি ও শাবলসহ কিছু আলামত জব্ধ করা হয়েছে। তিনি আরো জানান, এ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com