বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ মহিলার মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। নিহতের নাম আয়েশা খাতুন (৭০)। তিনি উপজেলার বড় ভাকৈর ইউপির শৈলা গ্রামের মৃত মনর উদ্দিনের স্ত্রী। ঈদের পরদিন বৃহস্পতিবার দুপুরের দিকে মার্কুলী সড়কের ফার্মের বাজার নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বানিয়াচং থানার মার্কুলী গ্রামের জনৈক যুবক মোটরসাইকেলযোগে নবীগঞ্জ আসছিলেন। ফার্ম বাজারের কাছে পৌছুলে ওই স্থানে আয়েশা খাতুনকে চাপা দেয় মোটরসাইকেল। এতে আহত হন আয়েশা খাতুন। স্থানীয় লোকজন আয়েশা খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে সমঝোতা হওয়ায় বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com