বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ ॥ ১ জন সিলেট প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৯৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রলীগ নেতাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুর আহত উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুল হক সুয়েবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যান্যদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসাপতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, উপজেলার যাত্রাপাশা মহল্লার সাইদুল ও রাসেল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল বুধবার দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com