বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৭০টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৭০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে হবিগঞ্জ পৌরসভার ৭০ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। বুধবার হবিগঞ্জ পৌরসভার সভাকে সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে ওই সম্মানীর টাকা বিতরণ করা হয়। সভার সভাপতির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। ইমামদের পক্ষ হতে বক্তব্য রাখেন মাওলানা আশরাফুল ওয়াদুদ ও মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। সভা শেষে খতিব ও ইমামদের সম্মানী ভাতা হিসেবে ৪ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদের সম্মানী ভাতা হিসেবে ২ হাজার টাকা করে দেয়া হয়। সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে মোট ৪ লাখ ৩৪ হাজার টাকা সম্মানী ভাতা দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও হিসাব রক মোঃ শাহীন মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com