শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচনে ৭ প্রার্থী বৈধ

  • আপডেট টাইম বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৭৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় গড়মিল থাকার কারণে এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মনোনয়ন যাচাই-বাচাই শেষে এ ঘোষণা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর উপজলো নির্বাচন অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন খান জানান, গত ২৭ মে মনোনয়ন দাখিলের শেষে দিনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। এরমধ্যে গতকাল যাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
তারা হলনে, পৌর আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক মিজানুর রহমান মিজান, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক মর্তুজ আলী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু ও গাজী পারভেজ হাসান।
এছাড়া ভোটার তালিকায় গড়মিল থাকার ফলে আব্দুল্লাহ আল কাফি ফুজায়েল এর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে বাতির প্রার্থীর আপিলের সুযোগ রয়েছে। আগামী ২৪ জুন মেয়র পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্টিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com