রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

২৬ টাকা কেজি দরে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষকরা ॥ নবীগঞ্জে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনলেন এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৭১৩ বা পড়া হয়েছে
dav

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী। সরাসরি গ্রাম ঘুরে সরকারি মূল্যে ধান কেনার উদ্যোগ নেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলার দত্তগ্রামে গিয়ে তিনি তিনজন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ছয় মেট্রিক টন ধান ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান খাঁন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গৌরা পদ, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, রত্মদীপ দাশ রাজু, দলিল লিখক মোঃ ফারুক হোসাইন প্রমুখ।
এ সময় ধান বিক্রেতা কৃষক আরিফ উল্লাহ, আব্দুল হাদী ও আব্দুল হাকিম বলেন, বাজারে প্রতি মণ ধান ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রির কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমপিসহ সরকারের কর্মকর্তারা তাদের বাড়িতে এসে ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করেছেন। এতে তারা খুবই খুশি। এই দামে ধান কিনলে কৃষকেরা লাভবান হবেন। কৃষকদেরও দুর্ভোগ কমবে বলে মনে করেন তারা।
এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। এই সরকার কৃষিখাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এতে ভর্তুকি দিচ্ছেন। তাই কৃষি এবং কৃষকবান্ধব এই সরকার চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকের পাশেই দাড়িয়েছেন। অপরদিকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান সরকারী ভাবে ক্রয় করায় আনন্দিত কৃষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com