রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার তিন গ্রামের লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ৬৩০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছে। গতকাল সকালে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের উমরপুর ও নবীগঞ্জ উপজেলার বেতাপুর এবং গুজাখাইর গ্রামবাসীর মধ্যে এ সংর্ষের ঘটনাটি ঘটেছে। হাওরের রাস্তা দিয়ে ধানের গাড়ি চলাচলকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের কৃষকরা দীর্ঘ বছর ধরে মকার হাওর থেকে তাদের উৎপাদিত ধান সরকারী গোপাট রকম রাস্তা দিয়ে গরুর গাড়ি, মহিষের গাড়ি ও ট্রাক্টর দিয়ে পরিবহন করে আসছিলেন। চলতি বছর বোরো ধান কাটার মৌসুম শুরু হলে পার্শ¦বর্তী বানিয়াচং উপজেলার উমরপুর গ্রামের লোকজন ওই হাওরে যাতায়াতের ওই রাস্তাটি তাদের নিজস্ব দাবী করে গুজাখাইর গ্রামের লোকজনকে গোপাট দিয়ে ধান উঠানো নিষেধ করেন। এ নিয়ে গত বৃহস্পতিবার উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরীসহ নবীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ গিয়ে উভয় পক্ষের লোকজনের সাথে আলোচনা করে প্রাথমিকভাবে বিষয়টি শান্ত করে আসেন। পরবর্তিতে গতকাল শনিবার সকালে দু’গ্রামের লোকজন পূর্র্ব প্রস্তুতি নিয়ে মাইকে ঘোষনা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উমরপুর গ্রামের লোকজনের সাথে যোগ দেয় নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের লোকজনও। সংঘর্ষ চলাকালে ৩টি গ্রামের কয়েক হাজার মানুষ সংঘর্ষে অংশ নেয়। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হক, বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মশিউর রহমানসহ হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার উত্তর সার্কেল মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
আহতদের মধ্যে শাহিদুর রহমান (২৫), মোঃ শহিদ (২৩), আঃ আওয়াল (৪৫), নুরুজ্জামান (৬০), মিজান মিয়া (২২), সাইদুর রহমান (২৪), আমির উদ্দিন (৩৫), আলীম (৬০) আলমাছ (২০), আরাফাত (৬০)সহ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় ও করিম (৪৫) সাইফুর ইসলাম (২২), তাহির উল্লা (৬৫) ও জামাল মিয়া (৫০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এসময় গুজাখাইড় গ্রামের উত্তেজিত লোকজন সিএনজি ও গাড়ি আটকাতে দেখা যায় এ ঘটনায় দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে বিষয়টি মিমাংসার জন্য উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের উদ্যোগে দু’উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধিসহ সংগঠিত ৩ গ্রামের মুরব্বিয়ানদের নিয়ে ২ ইউনিয়নের ২ চেয়ারম্যানসহ ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com