বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দানিয়ালপুরে ব্যবসায়ী হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি

  • আপডেট টাইম বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দানিয়ালপুরে ব্যবসায়ী দীলিপ রায় হত্যার ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। এদিকে পাহারাদারসহ আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ঘটনার ক্লু উৎঘাটনের জন্য পুলিশ বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়েছে। পুলিশের দাবি অচিরেই হত্যা মুটিভ উদঘাটন করবে। আর আটকদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে তা তদন্তের স্বার্থে পুলিশ প্রকাশ করছে না। হত্যার মুটিভ উৎঘাটনের পর প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। প্রসঙ্গ, গত সোমবার সকাল ১০টায় দানিয়ালপুর দীলিপ রায়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাত, মুখ বাধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাজারের পাহারাদার ইউনুছ আলী (৫০), খাদেম আলী (৩৫), তাহির মিয়া (৩৮) কে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com