বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কালিসিড়ি গ্রামে রাস্তা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে একজন টিটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের রহিম মিয়ার সাথে একই গ্রামের কাদির মিয়ার রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়। টেটাবিদ্ধ অবস্থায় নাছির মিয়া (২০) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া অনুফা (৩০), কাদির মিয়া (২৫), রহিম মিয়া (২২) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com