বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৫৩৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপারসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) লিয়াকত আলী জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক নতুন ব্রিজের চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে চালক ও হেলপারসহ অন্তত ৫ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় হেলপার সাইফুল ইসলাম (২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ইকবাল মিয়া নামে এক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com