শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সোয়া ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২ জন জেলে ॥ ৭দিনের রিমান্ড আবেদন

  • আপডেট টাইম শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৬২০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পারকুল বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের নির্মাণ কাজে নিয়োজিত দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স কোম্পানী লিমিটেড এর অফিস থেকে ১২ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত ২ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেল হাজতে পাঠায় নবীগঞ্জ থানা পুলিশ। এ মামলায় ২ আসামীর ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত বুধবার বিকেলে দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স কোম্পানী লিমিটেড এর অফিসে এসে বিভিন্ন সাইডের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে বন্টন করার সময় উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের আব্দুল আজিজের পুত্র সাজু মিয়া (৩০) ও একই গ্রামের রাহাত উল্লা প্রকাশ রাত উল্লার পুত্র সাহিদ মিয়া (৩৫) তাদের আরো ২ সহযোগীসহ কর্মকর্তা কর্মচারীদেরকে জিম্মি করে জোরপূর্বক ১২ লাখ ২৬ হাজার ১৫৬ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পারকুল গ্রামে দুলাল মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে সাজু ও সাহিদকে আটক করে এবং তাদের কাছ থেকে ৭ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করে। এ সময় আটককৃতরা জানায় বাকি টাকা অজ্ঞাত ২ জন নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই কোম্পানীর সহকারী পরিচালক উত্তম কুমার মজুমদার আটককৃত দু‘জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা দুজনকে আসামী করে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে চক্রের মূল হোতাদের বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com