শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

যাদবপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা লুকড়া ইউনিয়নের যাদবপুর গ্রামে ফুটবল খেলায় দুই যুবকের ঝগড়াকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, যাদবপুর গ্রামের দু’দল যুবকদের বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলা শুরু হয়। খেলায় তুচ্ছ বিষয় নিয়ে মৃত রওশন তালুকদারের ছেলে শ্রচীন্দ্র কলেজের ছাত্র রুজেন মিয়ার সাথে একই গ্রামের জানু মিয়ার ছেলে নয়ন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় মুরুব্বীয়ান এ ঘটনাটি নিস্পতি করে দেন। এদিকে এ ঘটনা জের ধরে গতকাল শুক্রবার বাদ জুম্মা উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
সংঘর্ষে খবর পেয়ে স্থানীয় মুরুব্বীয়ান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহতদের মধ্যে রুজেন মিয়া (১৮), শাহজাহান মিয়া (৫০), তার ছেলে শাহ আলম (২২), আব্দুল আলী (৩৫), ফজল মিয়া, (৫৫), বিল্লাত আলী (২২), মাহমুদ মিয়া (২২), লাইজু আক্তার (৩০), রুবিনা আক্তার (৩৪) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com