শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণে অনিয়ম দুর্নীতি ॥ আজ দ্বিতীয় দফা তদন্তে যাবে দুদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ১৭৩৬ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ভবন নির্মাণ কাজের দুর্নীতির বিষয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে আজ আবারো ভবনটিতে অনুসন্ধান চালাবে প্রতিষ্টানটি। সেই সাথে যেখানে যেখানে ভেঙ্গে পরিক্ষা-নিরিক্ষা করতে তাই করা হবে দুদকের পক্ষ থেকে। অনুসন্ধানি সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে এ তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে। এর পুর্বে গত মঙ্গলবার ৭ মে দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক হবিগঞ্জের উপ-পরিচালক অজয় কুমার সাহার নেতৃত্বে তদন্ত কার্যক্রম শুরু করেন দুদক কর্মকর্তারা। এ সময় ভবনটির চার পাশে ঘুরে দেখেন তারা। এছাড়াও ভবনের বিভিন্ন দিকে পরীক্ষা-নিরীক্ষাও করেন কর্মকর্তারা। ২০১৭ সালের ৩০ মে পত্রিকায় প্রকাশিত সংবাদের ধারাবাহিক তদন্তের অংশ হিসেবে ৭ মে হবিগঞ্জে নির্মানাধীন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল ভবনের বিভিন্ন অংশ ভেঙ্গে অনুসন্ধান শুরু দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য একজন নিরপেক্ষ প্রকৌশলীকে আনা হয় তদন্তে গঠিত কমিটির পক্ষ থেকে। তদন্তে সহযোগিতা করার জন্য প্রকাশিত সংবাদের প্রতিবেদক দৈনিক মানবকণ্ঠ ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডটকমের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেলকে আমন্ত্রণ জানানো হয়। দুদক উপ-পরিচালক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ আমন্ত্রন জানানো হয়েছে।
গত ৫ মে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক অজয় কুমার সাহা স্বাক্ষরিত পত্রে বলা হয়, ‘ঠিকাদারী প্রতিষ্টান দেশ উন্নয়ন লিঃ কর্তৃক ২৫০ শয্যা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন (বর্তমানে শেখ হাসিনা মেডিকেল কলেজ) হাসপাতাল হবিগঞ্জ এর নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যে অনুসন্ধান কাজ চলমান রয়েছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নমুনা স্বরূপ ভবনের কিছু অংশ পরিমাপ করা প্রয়োজন। এ ক্ষেত্রে মানবকণ্ঠ ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোরের প্রতিনিধি আবু হাসিব খান পাবেলের দেখানো মতে ভবনের জায়গার পরিমাপ কাজ নিরপেক্ষ প্রকৌশলী কর্তৃক গ্রহণ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে আবারো ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখবে তদন্ত টিম। এবং একই সাথে ভবনের বিভিন্ন অংশে আংশিক ভেঙ্গে দেখা হবে কি পরিমান দূর্নীতি হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ মে দৈনিক মানবকণ্ঠ ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডটকম পত্রিকায় ‘হবিগঞ্জে নির্মানাধীন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে’ মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com