বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পোনা মাছসহ দুই ব্যক্তি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৬১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মাছের পোনা আহরণ নিষিদ্ধ থাকলেও নবীগঞ্জ উপজেলায় সম্প্রতি বিভিন্ন খাল-বিল তথা প্রাকৃতিক জলাশয় থেকে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারি কর্তৃক দেশীয় প্রজাতির পোনা মাছ শিকার করে হাটবাজারে বিক্রির মহোৎসব চলছে। এদিকে বিক্রি ঠেকাতে মৎস্য অধিদফতর অভিযান অব্যাহত রেখেছে। গতকাল সোমবার বিকেলে বিক্রির উদ্যোশে পোনা মাছ ক্রয় করে নিয়ে নবীগঞ্জ সদর বাজারে নিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান। পরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানীর কার্যালয়ে হাজির করলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছোট সাকোয়া গ্রামের ফুল মিয়ার পুত্র লিটন মিয়া, পৌর এলাকার হরিপুর গ্রামের রহিম উল্লার পুত্র আব্দুর রউফ।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com